ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ইসরাইলের বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ভূমধ্যসাগর উপকূলের হাদেরায় অবস্থিত ইসরাইলের একটি বৃহৎ বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে ধোঁয়া ওঠার দৃশ্য নিশ্চিত করেছে বিবিসি। হাদেরার এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা ২০২২ সালে কয়লা থেকে গ্যাসচালিত কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে কুন্ডলী পাকিয়ে ধোঁয়া উপরের দিকে উঠছে। বিবিসি তাদের নিজস্ব অনুসন্ধানে স্যাটেলাইট ইমেজ এবং রিভার্স-ইমেজ সার্চের মাধ্যমে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ভিডিওটি ঘটনার দিনই প্রথম অনলাইনে আপলোড করা হয়েছিল।

তবে, ইসরাইল ইলেকট্রিক কর্পোরেশনের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইসরাইল’ জানিয়েছে যে, এই ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি

আপডেট সময় : ০২:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬