ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জাকারিয়া ইসলাম শাওন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শাওন জোড়গাছা গ্রামের টিপু মন্ডলের ছেলে এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের তথ্যানুযায়ী, বুধবার রাত ৮টার দিকে জোড়গাছা চারমাথা এলাকার টগরের ধানের মিলের সামনে শাওন দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুরুতর আহত অবস্থায় শাওনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাত সোয়া ৯টার দিকে শাওনকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর আলম বলেন, জোড়গাছা এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুনের খবর আমরা পেয়েছি। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট রাজধানীতে সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেবে ১১ দলীয় ঐক্য

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০২:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬