ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর ওপর হামলার ঘটনায় তার চোখ ক্ষতিগ্রস্ত হওয়া এবং সিলেটসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

মিছিল থেকে ‘আলিফ চৌধুরীর চোখ ফিরিয়ে দাও’ স্লোগান দেওয়া হয়। এনসিপির নেতারা এই হামলার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী মশাল মিছিলে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে এনসিপি’র পদযাত্রায় হামলা: শেখ বদরুলের বিরুদ্ধে অভিযোগের তীর

হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

আপডেট সময় : ০৫:৪৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬