ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে কৃষক দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা: এলাকায় উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুল্লাগাছা ভাদুরিয়া গ্রামে আবুল কাশেম (৪৫) নামে এক জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম কাপাসহাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি কুল্লাগাছা ভাদুরিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মণ্ডলের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আবুল কাশেম নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতারা এই হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীসহ প্রতিপক্ষকে দায়ী করেছেন। ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর লোকজন আবুল কাশেমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ হত্যাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলে একাধিক টিম কাজ করছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে সংঘাত: এক ইসরায়েলি সেনা নিহত

ঝিনাইদহে কৃষক দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা: এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬