ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই সড়ক দুর্ঘটনায় নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মো. মাহাবুর হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানিয়েছেন, গত ২৩ মার্চ, ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনকালে তিনি রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেটসংলগ্ন এলাকায় একটি সিএনজি অটোতে করে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার, ২৫ মার্চ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসি আরও জানান, নিহত এএসআই মো. মাহাবুর হাসানের লাশ তার গ্রামের বাড়ি যশোর জেলার সদর উপজেলায় পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট রাজধানীতে সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেবে ১১ দলীয় ঐক্য

কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬