ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা, উদ্ধারকাজে হাফেজ্জী চ্যারিটেবলের দ্রুত সাড়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সম্প্রতি এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারের জন্য এগিয়ে এসেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ (এইচসিএসবি)। সংস্থাটির নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকেরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

চ্যারিটেবলের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তারা আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো, নিহতদের লাশ স্থানান্তর এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে সবরকম সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়, যা এই দুর্ঘটনার জন্ম দেয়।

চ্যারিটেবলের মহাপরিচালক মুহাম্মদ রাজ এই প্রসঙ্গে বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ কেবল দেশের অভ্যন্তরীণ দুর্যোগ বা দুর্ঘটনায় নয়, বরং আন্তর্জাতিক মানবিক সংকটেও সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। সংকটের মুহূর্তে দ্রুত উপস্থিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূলনীতি ও দায়িত্ব—এই উদ্ধার অভিযান তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানবতার সেবা শুধু বড় অঙ্কের অনুদান ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাৎক্ষণিক সহায়তাই প্রকৃত দায়িত্ব বলে তারা মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা, উদ্ধারকাজে হাফেজ্জী চ্যারিটেবলের দ্রুত সাড়া

আপডেট সময় : ০২:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬