ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে ইজিবাইক চালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ বারইল এলাকা থেকে এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম রফিক, যিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। তিনি জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

মানিকগঞ্জে ইজিবাইক চালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১১:০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬