ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুয়াকাটা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের বিশেষ অভিযান

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেলে কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরণ ও পর্যটকদের চলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

অভিযান চলাকালে সৈকতের বালিয়াড়িতে পর্যটকদের হাঁটাচলার স্থানে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর দায়ে বেশ কিছু যানবাহন আটক করা হয়। তবে পর্যটন মৌসুমের কথা বিবেচনায় নিয়ে প্রথমবার হিসেবে চালকদের কোনো আর্থিক জরিমানা না করে কঠোরভাবে সতর্ক করা হয় এবং তাদের চাবি জব্দ করার পর সতর্কবার্তা দিয়ে ফেরত দেওয়া হয়। টুরিস্ট পুলিশের সদস্যরা এই অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

সৈকতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চলাচলের জন্য একটি নির্দিষ্ট ‘জোন’ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে চালকরা শুধুমাত্র ওই নির্ধারিত এলাকাতেই মোটরসাইকেল চালাতে পারবেন। এর বাইরে পর্যটকদের চলাচলের স্থানে বাইক চালালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রশাসনের এই উদ্যোগে পর্যটক ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

কুয়াকাটা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের বিশেষ অভিযান

আপডেট সময় : ০৮:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬