ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিলেটে মোটরসাইকেলে জ্বালানি তেল পেতে মানতে হবে ৩ শর্ত, পুলিশের কঠোর নির্দেশনা

সিলেট মহানগরীতে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এখন থেকে নগরের যেকোনো ফিলিং স্টেশন থেকে তেল নিতে হলে চালকদের তিনটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। বুধবার সন্ধ্যায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলে তেল নেওয়ার সময় চালকের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানের সঠিক রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে। এছাড়া তৃতীয় শর্ত হিসেবে চালক ও আরোহী উভয়ের জন্য স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান নিশ্চিত করা হয়েছে। এই শর্তগুলো পূরণ না হলে সংশ্লিষ্ট পাম্প কর্তৃপক্ষকে তেল সরবরাহ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, যারা এই নির্দেশনা অমান্য করবেন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

সিলেটে মোটরসাইকেলে জ্বালানি তেল পেতে মানতে হবে ৩ শর্ত, পুলিশের কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬