মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকায় কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের আকাশ মিয়া (২১) এবং তার চাচাতো বোন সাদিয়া (১৬)। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আকাশ ও সাদিয়া তাদের ছোট বোনকে নিয়ে নদীতে গোসল করতে নেমেছিলেন। এক পর্যায়ে ছোট বোনটি গভীর পানিতে চলে গেলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান তারা দুজন। কিন্তু স্রোতের তোড়ে তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়েন এবং এক সময় নিখোঁজ হন। প্রথমে আকাশ এবং পরে সাদিয়া পানির নিচে তলিয়ে যান। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























