ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে, বড় ধরনের প্রাণহানির আশঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ৩নং পন্টুনে ঘটা এই দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে, যার ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রীই বাসের সঙ্গে পানির নিচে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল তলব করা হয়েছে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে, বড় ধরনের প্রাণহানির আশঙ্কা

আপডেট সময় : ০৭:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬