ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারাগঞ্জে সংসদ সদস্য আজহারুল ইসলাম

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন যে, দুর্নীতির কোনো সুযোগ নেই এবং জনগণের হক আদায়ে তিনি আপসহীন থাকবেন।

বুধবার বিকেলে রংপুরের তারাগঞ্জ ও/কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা, উন্নয়নমূলক কাজের দাবি ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি আজহারুল ইসলাম অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের অভাব-অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এর আগে ঈদ-পরবর্তী গণসংযোগের অংশ হিসেবে তিনি আলমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লা পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যক্তিগতভাবে তাদের সমস্যার খোঁজ নেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশ দেন যেন প্রতিটি সমস্যার সঠিক তথ্য নথিভুক্ত করা হয়।

একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয়দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারাগঞ্জে সংসদ সদস্য আজহারুল ইসলাম

আপডেট সময় : ০৭:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬