ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ভৈরবে মাজারের ওরস নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত অর্ধশত, বাড়িঘর ভাঙচুর

কিশোরগঞ্জের ভৈরবে একটি মাজারের বার্ষিক ওরসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘর ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওরস অনুষ্ঠানকে কেন্দ্র করে খানবাড়ি ও তারাচাঁন মিয়ার বাড়ির লোকজনের মধ্যে বেশ কিছু দিন ধরে উত্তেজনা চলছিল। মঙ্গলবার এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে এবং নতুন করে সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

ভৈরবে মাজারের ওরস নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত অর্ধশত, বাড়িঘর ভাঙচুর

আপডেট সময় : ০৬:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬