ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পৌরসভা ও উপজেলায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার

দেশের পৌরসভা ও উপজেলা পরিষদগুলোতে নতুন করে কোনো প্রশাসক নিয়োগের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, বর্তমানে যেসকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করছেন, সেখানে খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হবে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই এসব প্রতিষ্ঠানের দায়িত্ব তুলে দেওয়া হবে।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, জনগণের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামো যাতে দ্রুত জনকল্যাণে আসে, সেদিকে সরকার বিশেষ নজর দিচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনদুর্ভোগ লাঘবে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চলমান প্রকল্পগুলোর স্বচ্ছতা ও কাজের গুণগত মান নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজে বাধ্যতামূলক হলো ‘নুসুক কার্ড’: হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

পৌরসভা ও উপজেলায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার

আপডেট সময় : ০২:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬