ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪, উদ্ধার তৎপরতা অব্যাহত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। কুমামোতো প্রিফেকচার (প্রশাসনিক অঞ্চল) সরকার জানিয়েছে, এ ঘটনায় নতুন করে আরো ৬ জন গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার দেশটির কিউশু দ্বীপের উকী শহরের কাছে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে, রেল চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এবং জাপানের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পে মোট নিহতের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি বড় দুর্ঘটনায়: নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানার প্রশাসনিক কাঠামোর ধস এবং একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণ।

এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি স্থানীয় বাসিন্দাদের আরো শক্তিশালী আফটারশকের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে, প্রচণ্ড তাপদাহের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে, যা উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর কার্যক্রমকে ব্যাহত করছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। এর আগে প্রায় এক দশক আগে এই কুমামোতো অঞ্চলেই এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের অপরাধের বিচার হবে, শেখ হাসিনা দেশে ফিরলে হাতকড়া পরানো হবে: আইনমন্ত্রী

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪, উদ্ধার তৎপরতা অব্যাহত

আপডেট সময় : ০২:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬