কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকা থেকে অপহৃত দুই মোটরসাইকেল আরোহী তিন ঘণ্টা পর মুক্তি পেয়েছেন। সশস্ত্র ডাকাত দলের হাতে জিম্মি হওয়া এই দুই ব্যক্তি পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় রাবার শ্রমিক। তারা হলেন আব্দুর হাকিম ও আব্দুল জব্বর।
অপহৃত আব্দুল জব্বারের পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের পর ডাকাতরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে তাদের চাহিদা অনুযায়ী ৫০ হাজার টাকা ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিট সংলগ্ন পাহাড়ি এলাকায় পৌঁছে দিলে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়। জিম্মি অবস্থায় ডাকাতদের মারধরের কারণে দুই শ্রমিকই শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চারজন মোটরসাইকেল আরোহী বাড়ি ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন। দুজন পালিয়ে আত্মরক্ষা করতে পারলেও বাকি দুজনকে অপহরণ করা হয়। ঘটনার পর পুলিশ পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালালেও তৎক্ষণাৎ তাদের সন্ধান পায়নি। তবে পরে অপহৃতরা ফিরে আসার বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 

























