ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটা নিয়ে বিরোধ: ভাইয়ের গুলিতে ভাই নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (সকাল সাড়ে ৯টা) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের বাড়ির পাশের প্রায় ৪০ শতাংশ পৈত্রিক জমি নিয়ে দুই ভাই—ডা. গোলাম কবীর ও হুমায়ুন কবীর মিন্টুর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর মধ্যে ৭ শতাংশ জমি কাওছার শেখের নামে লিখে দেওয়ার পর, বাকি জমির গাছ বড় ভাই গোলাম কবীর প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন।

বুধবার সকালে এই বিক্রিত গাছ কাটতে গেলে ছোট ভাই হুমায়ুন কবীর মিন্টু বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গোলাম কবীর বাড়ি থেকে একটি শর্টগান এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ছোট ভাই মিন্টু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে তিনি দেখেন যে গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের আরেক ভাই আলমগীর কবীর বলেন, ‘আমার চোখের সামনে বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা কখনো ভাবিনি।’

হত্যাকারী ডা. গোলাম কবীর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করছেন এবং তিনি সর্বশেষ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান অর্থাপেডিক্স চিকিৎসক ছিলেন। (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) সার্কেল সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শর্টগানটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ফাইট নাইটে দেশি-বিদেশি বক্সারদের লড়াই, শেষ হলো জমকালো আসর

বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটা নিয়ে বিরোধ: ভাইয়ের গুলিতে ভাই নিহত

আপডেট সময় : ১২:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬