ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না: সংসদ সদস্য লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত সরকারের পতনের পর নতুন সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে। তিনি জোর দিয়ে বলেন যে উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ‘নয়-ছয়’ সহ্য করা হবে না।

মঙ্গলবার উপজেলার উসমানপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইরা মিয়ার বাড়িতে আয়োজিত এক ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বিএনপি নেতা ইরা মিয়া এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

লুনা বলেন, ইলিয়াস আলীর প্রতি সম্মান ও ভালোবাসা দেখিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞ। তিনি ইলিয়াস আলীর আদর্শ অনুসরণ করে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, জনগণের ভোট দিয়ে নির্বাচিত করার দায়িত্ব পালন করেছেন, এখন তাঁর দায়িত্ব এই আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। ইলিয়াস আলী যেভাবে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন, তিনিও একইভাবে জনগণের কল্যাণে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন।

ইলিয়াস আলীর স্মৃতিচারণ করে লুনা বলেন, তাঁর গুম হওয়ার পর সন্তানদের মানুষ করা এবং জনগণের পাশে থাকা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহর রহমতে তাঁর দুই সন্তান এখন প্রতিষ্ঠিত। তিনিও পুরোপুরি জনগণের সাথে আছেন বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, আব্দুর রউফ আব্দুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ এবং সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ। এছাড়াও উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু জাফর মুজেবর, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনহার আলী, সহ-সাধারণ সম্পাদক মিনার আলম চৌধুরী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমাছসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ফাইট নাইটে দেশি-বিদেশি বক্সারদের লড়াই, শেষ হলো জমকালো আসর

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না: সংসদ সদস্য লুনা

আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬