ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুমিল্লা ট্রেন-বাস সংঘর্ষ: গেটম্যান গ্রেপ্তার, পলাতক অন্য আসামি

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি, গেটম্যান মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই পলাতক অন্য আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই মামলার পর থেকেই র‍্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করেছিল। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের পর র‍্যাব এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে জানা গেছে। পুলিশ সুপার তহুরা জান্নাত জানিয়েছেন, বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ শনিবার গভীর রাতে কুমিল্লা পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী ট্রেন ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে বাসের চালক ও যাত্রীসহ অনেকে ছিলেন। এই ঘটনায় আহত শেফালী আক্তার নামের একজন যাত্রী লাকসাম রেলওয়ে পুলিশ থানায় হেলাল উদ্দিন এবং মেহেদী হাসানকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর পদত্যাগ ও জবাবদিহির দাবিতে উত্তাল ইসরায়েল: তেল আবিবে বিশাল বিক্ষোভ

কুমিল্লা ট্রেন-বাস সংঘর্ষ: গেটম্যান গ্রেপ্তার, পলাতক অন্য আসামি

আপডেট সময় : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬