ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের সাহায্য চেয়ে বাহরাইনের খসড়া প্রস্তাব

হরমুজ প্রণালী এবং বাণিজ্যিক নৌপরিবহন রক্ষায় দেশগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমোদন চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে বাহরাইন। সোমবার (২৩ মার্চ) পেশ করা এই প্রস্তাবটি অন্যান্য গালফ আরব দেশ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পেলেও, রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতার কারণে এটি সহজে অনুমোদিত নাও হতে পারে বলে কূটনীতিকরা মনে করছেন।

বাহরাইনের প্রস্তাবনায় বলা হয়েছে, দেশগুলো স্বেচ্ছামূলক বহুজাতিক নৌবাহিনী গঠন অথবা এককভাবে হরমুজ প্রণালীতে নৌপরিবহন রক্ষা এবং যেকোনো প্রকার বাধা মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এছাড়া, প্রয়োজনে নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থাও নেওয়ার প্রস্তুতির কথা এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই দিনে ফ্রান্সও একটি বিকল্প খসড়া প্রস্তাব পেশ করেছে, যা সংলাপের উপর জোর দিয়েছে। বাহরাইনের প্রস্তাবনায় ইরানের পদক্ষেপকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ইরানকে বাণিজ্যিক নৌযান ও প্রণালীতে বৈধ চলাচল বাধাগ্রস্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের সাহায্য চেয়ে বাহরাইনের খসড়া প্রস্তাব

আপডেট সময় : ০৮:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬