লেবানন সরকার ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী রোববারের মধ্যে এই কূটনীতিককে লেবানন ত্যাগ করার নির্দেশ দিয়েছে এবং তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডেনিস রাহমে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন যে, রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হলেও লেবাননে ইরানি দূতাবাসে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স থাকবেন, যিনি কূটনৈতিক মিশনটির দায়িত্ব পালন করবেন।
২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যেকার সর্বশেষ যুদ্ধের পর থেকে ইরানের সঙ্গে লেবাননের সম্পর্কের যে অবনতি শুরু হয়েছিল, এই রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















