ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রে হামলা: কার্যক্রমে বিঘ্ন ঘটেনি, হতাহতের শঙ্কা নেই

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খোররামশাহরে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ সূত্রে জানা গেছে, একটি ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন প্রসেসিং স্টেশনের বাহ্যিক অংশে আঘাত হানে। তবে, হামলার পরপরই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

খোররামশাহরের গভর্নর জানিয়েছেন যে, বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে স্বাভাবিকভাবে সচল রয়েছে এবং স্থানীয় জনগণের বিদ্যুৎ সরবরাহে কোনো প্রকার সমস্যা হচ্ছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রে হামলা: কার্যক্রমে বিঘ্ন ঘটেনি, হতাহতের শঙ্কা নেই

আপডেট সময় : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬