ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

জ্বালানি স্থাপনায় হামলার দাঁতভাঙা জবাব দেবে ইরান: মার্কিন বাহিনীকে অচল করার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার হুমকির জবাবে ইরান পাল্টা হুমকি দিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যদি তাদের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়, তবে মার্কিন বাহিনীকে ‘অচল’ করে দেওয়া হবে এবং আরব সাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি এই তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শেষ সময় ঘনিয়ে আসছে।

ইরানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে বলে তেহরান দাবি করেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন শত্রুরা ইসফাহানের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশনকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

জ্বালানি স্থাপনায় হামলার দাঁতভাঙা জবাব দেবে ইরান: মার্কিন বাহিনীকে অচল করার হুমকি

আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬