ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাসুদ চৌধুরীর গ্রেপ্তারে ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ওয়ান-ইলেভেনের আলোচিত ব্যক্তিত্ব লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তারের খবরে তার নিজ জেলা ফেনীর সোনাগাজী উপজেলায় আনন্দের বন্যা বইছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফাঁসি চেয়ে বেশ কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলাটির বিভিন্ন স্থানে সর্বস্তরের জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে স্থানীয়রা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সোনাপুর বাজারে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সমাবেশে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, যুবদল নেতা হাবিব উল্যাহ, এনামুল হক শাহীন, সারোয়ার হোসেন ও নুর করিম সুমন প্রমুখ বক্তব্য রাখেন এবং মাসুদ চৌধুরীর ফাঁসি দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশী সন্ধ্যা: সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা

মাসুদ চৌধুরীর গ্রেপ্তারে ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬