ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করলো ইরান, যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং এ পথে যেকোনো ধরনের নৌযান চলাচল কেবল আইআরজিসির নৌবাহিনীর সমন্বয় ও অনুমতির ভিত্তিতেই সম্ভব হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আইআরজিসির নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম দাবি করেছিল যে, হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌযান চলাচল অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এসকর্টের মাধ্যমে শিপিং কোম্পানিগুলো কোনো সমস্যা ছাড়াই প্রণালীটি অতিক্রম করতে পারছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাস্তবে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং যেকোনো ধরনের যাতায়াত কেবল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব হবে।

এদিকে, পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের কারণে বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সম্ভব নয়। সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে জমা পড়া সব আবেদন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলের অনুমতি দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অপূর্ণ, বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে: জামায়াত

হরমুজ প্রণালীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করলো ইরান, যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান

আপডেট সময় : ০৮:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬