ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মির্জাপুরে স্বেচ্ছায় সনাতন ধর্মাবলম্বী যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম আব্দুর রহমান জামিল

টাঙ্গাইলের মির্জাপুরে অনিক কর্মকার নামে এক সনাতন ধর্মাবলম্বী যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান জামিল। গত শুক্রবার জুমার নামাজের পর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী তাকে কালেমা পাঠ করান। এ সময় উপস্থিত মুসল্লিদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

আব্দুর রহমান জামিল মির্জাপুর পৌরসভার সাহাপাড়া গ্রামের জয়দেব কর্মকারের ছেলে। তাদের আদি বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে বলে জানা গেছে। ইসলাম গ্রহণের বিষয়ে আব্দুর রহমান জামিল জানান, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের আদর্শ, নিয়মনীতি ও জীবনব্যবস্থার প্রতি তার গভীর আগ্রহ ছিল। বিগত চার বছর ধরে তিনি ইসলাম ধর্মের ইতিহাস ও জীবনব্যবস্থা নিয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে তিনি ইসলামি জ্ঞান অর্জনে মনোযোগ দেন। প্রায় দশ মাস ধরে তিনি ঢাকার একটি মাদরাসায় অবস্থান করে ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা ও শরিয়াহ বিষয়ে জ্ঞান অর্জন করছেন। জুমার নামাজের পর তিনি আনুষ্ঠানিকভাবে সবার সামনে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি প্রকাশ করেন।

পারিবারিক সম্পর্কের বিষয়ে আব্দুর রহমান জামিল বলেন, তার বাবা-মা ও বড় দুই বোন রয়েছেন। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। ধর্ম পরিবর্তন করলেও তিনি বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, “ইসলাম ধর্মে বাবা-মায়ের ভরণপোষণ করা ফরজ। আমি আমার বাবা-মায়ের ভরণপোষণ করে যাব এবং পাশাপাশি তাদের ইসলামের দাওয়াত দিয়ে যাব। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।”

জীবনের নতুন অধ্যায়ে দেশবাসী ও সমাজের সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন আব্দুর রহমান জামিল। মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী সনাতন ধর্মাবলম্বী ওই যুবকের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অপূর্ণ, বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে: জামায়াত

মির্জাপুরে স্বেচ্ছায় সনাতন ধর্মাবলম্বী যুবকের ইসলাম গ্রহণ, নতুন নাম আব্দুর রহমান জামিল

আপডেট সময় : ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬