ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে যোগদানের পর চার বছর পূর্ণ হওয়ার আগেই যদি তার চাকরির মেয়াদ শেষ হয় বা অবসরের সময় আসে, তাহলে সেই তারিখ পর্যন্তই এ পদে তার নিয়োগ বহাল থাকবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ সরকারি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।

নিয়োগ পাওয়ার অনুভূতি প্রকাশ করে নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন বলেন, আমার মূল লক্ষ্য থাকবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা, মানসম্মত শিক্ষা প্রদান এবং বিশ্বমানের গবেষণার একটি শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত করা। তিনি আরও বলেন, ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে আমি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অপূর্ণ, বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে: জামায়াত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন

আপডেট সময় : ০৯:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬