ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘ক্লিন সিটি’ গড়তে প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শন: ডিএনসিসির কার্যক্রমে অসন্তোষ, দ্রুত সমাধানের নির্দেশ

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই পরিদর্শনে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর গুলশানের বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে ডেকে নেন। এরপর তাঁদের সঙ্গে নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পর্যবেক্ষণে বের হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর-৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে আসেন।

এই সরেজমিন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে চিহ্নিত সমস্যাগুলো নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিবগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অপূর্ণ, বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে: জামায়াত

‘ক্লিন সিটি’ গড়তে প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শন: ডিএনসিসির কার্যক্রমে অসন্তোষ, দ্রুত সমাধানের নির্দেশ

আপডেট সময় : ০৮:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬