দখলদার ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, রাতভর বৈরুতের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকা ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলার পরই ইসরাইল সতর্কবার্তা জারির এই পদক্ষেপ নিল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গত রাতে ওই অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমানকে হামলা চালাতে দেখা গেছে। এর আগে দখলদার ইসরাইলি সেনাবাহিনী বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলার কথা স্বীকার করেছিল।
রিপোর্টারের নাম 





















