ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

উত্তর ইরাকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৬, আহত ২২

সোমবার রাতে উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একটি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এই হামলায় আরও দুজন নিখোঁজ রয়েছেন এবং ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

কুর্দি সংবাদমাধ্যম রুদাউ আঞ্চলিক বাহিনীর বরাত দিয়ে নিহতের সংখ্যা পাঁচজন বলে উল্লেখ করেছে। তবে এএফপি নিউজ এজেন্সি ইরাকি কুর্দিস্তানের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, ইরানের ছোঁড়া ছয়টি ব্যালেস্টিক মিসাইল পেশমারগা বাহিনীকে লক্ষ্য করে আঘাত হেনেছিল। অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর ড্রোন ইউনিট ইরাকের এরবিল শহরে এই হামলা চালিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

উত্তর ইরাকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৬, আহত ২২

আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬