ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মেঘনার পাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, মুখরিত লক্ষ্মীপুরের উপকূল

লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ মেঘনা উপকূল এখন ভ্রমণপিপাসুদের মিলনমেলায় পরিণত হয়েছে। নদীর ভাঙন রোধে নির্মিত বাঁধগুলো এখন কেবল উপকূল রক্ষা করছে না, বরং তা হয়ে উঠেছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। বিশেষ করে ঈদের ছুটিতে এই এলাকাগুলোতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।

নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর গোধূলির সূর্যাস্ত উপভোগ করতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন আলেকজান্ডার, মতির হাট ও আলতাফ মাস্টারঘাটের মতো স্পটগুলোতে। আধুনিক বিনোদনকেন্দ্রের অভাব থাকায় স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের কাছে এই মেঘনা পাড়ই এখন প্রশান্তির প্রধান গন্তব্য।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকছে নদীর তীর। কেউ নৌকায় ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউবা পরিবারের সঙ্গে বালুচরে সময় কাটাচ্ছেন। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য সাধারণ মানুষের মাঝে ভিন্ন এক আনন্দ বয়ে এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

মেঘনার পাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, মুখরিত লক্ষ্মীপুরের উপকূল

আপডেট সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬