ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি: পানিসম্পদ মন্ত্রী

গত ১৭ বছরে দেশে মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, অনেক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থের অপচয় করা হয়েছে। ১ হাজার কোটি টাকার কাজ ১০ হাজার কোটি টাকায় দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে, যার সুফল সাধারণ মানুষ পায়নি।

মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী অভিযোগ করেন, ব্যাংকিং খাতকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। লুটপাট ও টাকা পাচারের কারণে দেশের বেশ কিছু ব্যাংক এখন অচল হয়ে পড়েছে। এমন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে যা অত্যন্ত চ্যালেঞ্জিং।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, প্রশাসন বা রাজনৈতিক অঙ্গন—যেখানেই হোক না কেন, কোনো অনিয়ম বরদাশত করা হবে না। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বর্তমান সরকার দুর্নীতির বিষয়ে অত্যন্ত সতর্ক এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬