ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতাকে অগোছালো ও অদূরদর্শী বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই ঝানু কূটনীতিক মনে করেন, ইরানে হামলা চালানোর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না এবং এটি সুচিন্তিত পদক্ষেপ ছিল না।
বিবিসির এক অনুষ্ঠানে অংশ নিয়ে বোল্টন বলেন, ট্রাম্প যেভাবে এগোচ্ছেন তা সঠিক পথ নয়। এই সামরিক অভিযানের জন্য মার্কিন কংগ্রেস, সাধারণ জনগণ কিংবা মিত্র রাষ্ট্রগুলোর কোনো প্রস্তুতি ছিল না। তার মতে, তেহরানের শাসনব্যবস্থা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ওয়াশিংটনের রয়েছে, তা অর্জনে আরও সুসংগঠিত পন্থায় এগোনো উচিত ছিল।
হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব উল্লেখ করে বোল্টন জানান, ইরান জানে এই জলপথ বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিতে কী ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত এই সাবেক উপদেষ্টা তার স্মৃতিকথায় ট্রাম্পকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য ‘অযোগ্য’ ও ‘অজ্ঞ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
রিপোর্টারের নাম 





















