ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে হত্যা মামলায় পৌর জামায়াতের আমির সোহেল রানা গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাটগ্রাম ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা তিনটি পৃথক হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জামায়াত নেতার এই গ্রেপ্তার নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটে হত্যা মামলায় পৌর জামায়াতের আমির সোহেল রানা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬