ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

খুলনায় আইসক্রিমের প্রলোভনে শিশুকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা

খুলনায় আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জান্নাতুল মাওয়া নামের সাড়ে চার বছরের এক শিশুকে নৃসংশভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জান্নাতুল লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে সাচিবুনিয়া এলাকায় একটি বিয়ের দাওয়াতে গিয়েছিল। সেখানে তার বাবার আত্মীয় তোতা মিয়া আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে তাকে সঙ্গে নিয়ে যান। দীর্ঘ সময় পর শিশুটি ফিরে না আসায় পরিবার যোগাযোগ করলে তোতা মিয়া ফোনে বিভ্রান্তিকর তথ্য দেন এবং পরে তার ফোন বন্ধ করে দেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, মরদেহের গলায় শ্বাসরোধের স্পষ্ট আলামত পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে একটি দড়ি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত তোতা মিয়া পালানোর আগে শিশুটির বাবার ইমোতে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে মরদেহের অবস্থান জানিয়েছিলেন। পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

খুলনায় আইসক্রিমের প্রলোভনে শিশুকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় : ০৪:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬