ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানালেন মেয়র

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে একটি ভবন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। শহরটির মেয়র রন হুলদাই এই ক্ষয়ক্ষতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

মেয়র জানান, ক্ষেপণাস্ত্র হামলার এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের উত্তরাঞ্চলীয় একটি অভিজাত এলাকায় অবস্থিত একটি পুরনো তিনতলা ভবন এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ৩ থেকে ৪টি শক্তিশালী ওয়ারহেড এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রতিটি ওয়ারহেডে প্রায় ১০০ কেজি ওজনের উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ছিল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ হামলার পরবর্তী ধ্বংসস্তূপের ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের তীব্রতা ও ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানালেন মেয়র

আপডেট সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬