ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ বাড়িতে অগ্নিসংযোগ

মাদারীপুরের রাজৈর উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে জাকির শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার আমগ্রাম গোলপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা প্রতিপক্ষের অন্তত ছয়টি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহত জাকির শেখ রাজৈর পৌরসভার মজুমদারকান্দি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমগ্রাম গোলপাড়া এলাকার কাজী পরিবার ও খাঁ পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে জাকির শেখ তা মীমাংসার চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সংঘর্ষে সোহেল কাজী নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মজিদ খাঁ ও তার ছেলেদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজৈর থানা পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশী সন্ধ্যা: সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা

রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০২:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬