ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে ১০ গ্রামবাসীর সংঘর্ষ, প্রাণ হারালেন ২ জন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১০টি গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন এবং নারী-পুরুষসহ আহত হয়েছেন শতাধিক মানুষ। মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালনগর ইউনিয়নের গ্রামগুলো ‘চৌরা সমাজ’ ও ‘হোনারো সমাজ’ নামে দুটি প্রধান গ্রুপে বিভক্ত। সাতটি গ্রাম নিয়ে গঠিত চৌরা সমাজ এবং তিনটি গ্রাম নিয়ে গঠিত হোনারো সমাজের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহতের মধ্যে একজন মাওলানা হাবীবুর রহমান এবং অন্যজন আক্তার হোসেন বলে শনাক্ত করা হয়েছে।

নাসিরনগর থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে ১০ গ্রামবাসীর সংঘর্ষ, প্রাণ হারালেন ২ জন

আপডেট সময় : ০২:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬