ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুমিল্লায় বৃদ্ধের প্রাণ বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বাস, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় এক বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী বাস অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জগামী ‘নিউ শুকতারা’ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় চলে গেলেও এতে থাকা অর্ধশতাধিক যাত্রী অক্ষত রয়েছেন।

বাসের চালক ও সহকারীর ভাষ্যমতে, মহাসড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত বাম দিকে মোড় নেন। এতে বাসটি রাস্তার পাশের ঢালু জায়গায় গিয়ে আটকে যায়। চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতার কারণে বাসটি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়, যার ফলে নিশ্চিত প্রাণহানির হাত থেকে বেঁচে যান যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি রেকার পাঠিয়ে বাসটি উদ্ধারের কাজ শুরু করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশী সন্ধ্যা: সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা

কুমিল্লায় বৃদ্ধের প্রাণ বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বাস, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

আপডেট সময় : ০২:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬