ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ট্রাম্পের আলোচনার দাবি প্রত্যাখ্যান ইরানের: ‘চোরাবালিতে আটকা পড়েছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে ‘ফলপ্রসূ কথোপকথন’ হয়েছে বলে দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান এই অস্বীকৃতি জানায়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সরাসরি জানান, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

স্পিকার গালিবাফ তার পোস্টে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে ইরানের তৈরি ‘চোরাবালিতে’ আটকা পড়েছে। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে না পেয়ে ডোনাল্ড ট্রাম্প ‘ভুয়া খবর’ বা ফেক নিউজ ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, তেলের বাজার এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেই ওয়াশিংটন ও তেল আবিব পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য প্রচার করছে।

ইরানি এই নেতার মতে, তার দেশের জনগণ আগ্রাসনকারীদের জন্য কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই পাল্টাপাল্টি বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

ট্রাম্পের আলোচনার দাবি প্রত্যাখ্যান ইরানের: ‘চোরাবালিতে আটকা পড়েছে যুক্তরাষ্ট্র’

আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬