ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরাকে বিমান হামলায় কমান্ডারসহ ৭ যোদ্ধা নিহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এক বিমান হামলায় প্যারামিলিটারি জোট হাশেদ আল-শাবির শীর্ষ কমান্ডারসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার এই হামলার ঘটনায় আরও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হাশেদ আল-শাবির পক্ষ থেকে এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।

সংগঠনটির একটি সূত্র জানিয়েছে, কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় তাদের ঘাঁটিতে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অপারেশন প্রধান সাদ দাওয়াই আল-বাইজি রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ নামে পরিচিত এই বাহিনীটি ইরাকের নিয়মিত সামরিক বাহিনীর অংশ হলেও এতে ইরান-সমর্থিত বেশ কিছু গোষ্ঠী রয়েছে।

আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে ইরাকে অবস্থানরত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়ে আসছিল। এর পাল্টা ব্যবস্থা হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন সম্প্রতি ইরাকে ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের কথা স্বীকার করার পর এই হামলাটি নতুন করে উত্তজনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

ইরাকে বিমান হামলায় কমান্ডারসহ ৭ যোদ্ধা নিহত, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি

আপডেট সময় : ০১:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬