ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক চাপকে পাত্তা দিচ্ছে না ইরান

আন্তর্জাতিক চাপের মুখেও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের হুমকিকে আমলে নিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালি বন্ধ নেই এবং জাহাজ চলাচলের যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার জন্য ইরান দায়ী নয়।

আরাগচি আরও বলেন, বীমা কোম্পানিগুলো মূলত যুক্তরাষ্ট্রের উস্কানিতে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিকে ভয় পাচ্ছে, ইরানকে নয়। তাই কোনো প্রকার হুমকি ইরানের কোনো বীমা কোম্পানি বা নাগরিককে প্রভাবিত করবে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি ও বিঘ্ন সৃষ্টির জন্য সরাসরি দায়ী করেছিল। এই বক্তব্যের মাধ্যমে তেহরান কার্যত স্পষ্ট করেছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে তারা তাদের কঠোর অবস্থান বজায় রাখবে এবং কোনো বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকার যুবশক্তির কর্মসংস্থান না হলে দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়বে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক চাপকে পাত্তা দিচ্ছে না ইরান

আপডেট সময় : ০২:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬