হরমুজ প্রণালিতে নতুন একটি নৌ-চলাচল পথ বা করিডোর নির্ধারণের চেষ্টার মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটন এই কৌশলগত জলপথে বিদ্যমান নিয়ম পরিবর্তন করে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি জানান, হরমুজ প্রণালিতে যাতায়াত ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়েই নিজ নিজ পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া। তিনি উল্লেখ করেন, তেহরানের বিশ্বাস অনুযায়ী নির্ধারিত পথের বাইরে ভিন্ন করিডোর তৈরির এই প্রচেষ্টা সরাসরি চুক্তির শর্তাবলির পরিপন্থী।
আসলানি আরও জানান, এই অঞ্চলের নৌ-নিরাপত্তা ও নতুন ব্যবস্থা নিয়ে ইরান ওমানের সঙ্গে নিয়মিত আলোচনা করছে। তবে যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে পরিস্থিতিকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে চাইছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা কোনোভাবেই কৌশলগত এই সুবিধা হাতছাড়া করবে না, কারণ এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টারের নাম 






















