ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের ডিমোনায় ভবন ধস, আহত ৪৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো শনিবার এই হামলার খবর নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক বালকও রয়েছে, যে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু ফুটেজে দেখা গেছে, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে এবং এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইসরায়েলের কান নামের একটি সম্প্রচারমাধ্যম দেশটির জরুরি চিকিৎসাসেবা বিভাগের তথ্যের ভিত্তিতে জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই এলাকা লক্ষ্য করে একঝাঁক রকেট নিক্ষেপ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের হামলা ও হয়রানির প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের ডিমোনায় ভবন ধস, আহত ৪৭

আপডেট সময় : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬