কাতারের পর এবার সৌদি আরবও ইরানি দূতাবাসের একাধিক কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। তাদের ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সৌদি আরব জানিয়েছে, ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়তে হবে।
এর আগে, গত বুধবার কাতারও দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশেসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করে। তেহরানের একটি হামলার প্রতিক্রিয়ায় কাতার এই পদক্ষেপ নেয়। অভিযোগ রয়েছে, ইরান কাতারের প্রধান গ্যাস স্থাপনায় আঘাত হেনেছে, যা ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের কূটনৈতিক পদক্ষেপগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
রিপোর্টারের নাম 























