ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ দাবি করেছেন, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলায় ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এক পোস্টে বলেন, ‘অত্যন্ত সুরক্ষিত দিমোনা এলাকায় যদি ইসরাইল ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়, তবে তা যুদ্ধের নতুন এক পর্যায়ে প্রবেশের ইঙ্গিত দেয়।’
স্পিকার আরো বলেন, ‘ইসরাইলের আকাশ এখন প্রতিরক্ষাহীন।’ নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং দেশটির অঘোষিত পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু। এই সংবেদনশীল শহরটিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পাঁচবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা ইসরাইলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রিপোর্টারের নাম 























