ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা সফল: বাণিজ্যমন্ত্রীর দাবি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির মন্তব্য করেছেন যে, গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল এবং ‘সবার সম্মিলিত প্রচেষ্টায়’ দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব হয়েছে। শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এই সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত একটি সরকার। তিনি জোর দিয়ে বলেন যে, ‘বৈশ্বিক যে চাপই আসুক না কেন, তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে এবং জীবনযাপন যেন সহনীয় থাকে।’ এই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সকল সরকারি যন্ত্র ব্যবহার করতে সরকার কার্পণ্য করবে না বলেও তিনি জানান।

একই ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসীকল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে আমাদের অনেক প্রবাসী ভাই-বোনরা নানা সমস্যায় রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আবার কেউ গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তাদের সকলের জন্য আমরা দোয়া করি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ বছর বয়সেই কুরআনে হাফেজ লক্ষ্মীপুরের আব্দুর রহমান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা সফল: বাণিজ্যমন্ত্রীর দাবি

আপডেট সময় : ০৫:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬