ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কোটালীপাড়ায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: নিহত এক প্রকৌশলী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শরীফুল ইসলাম (৩০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের সদরপুর ওজোপাডিকো (ওজোপাডিকো) সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহত শরীফুল কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে।

শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ। তিনি জানান, শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। পথে বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে লাশ বাড়িতে নিয়ে যান।

এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪, আহত ১

কোটালীপাড়ায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: নিহত এক প্রকৌশলী

আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬