ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ব্রহ্মপুত্র নদে বিরল ৯০ কেজি ওজনের বাঘাইড় মাছ, বিক্রি হলো লাখ টাকায়

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে প্রায় ৯০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার ভোরে কামারজানি এলাকায় জেলে মোস্তাফা মিয়া প্রতিদিনের মতো জাল ফেললে হঠাৎ করে নদীতে তীব্র আলোড়ন দেখা দেয়। পরে অন্য জেলেদের সহায়তায় তিনি প্রায় ৯০ কেজি ওজনের এই বিশাল আকৃতির মাছটি নদী থেকে তুলতে সক্ষম হন।

মাছটি তীরে তোলার পর তা দেখতে শত শত স্থানীয় মানুষ ভিড় জমায়। পরে মাছটি স্থানীয় বাজারে নিয়ে গেলে শুরু হয় দরদাম। অবশেষে মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া এক লাখ টাকায় মাছটি কিনে নেন। জানা যায়, এরপর গাইবান্ধা শহরের পুরাতন বাজারে মাছটি কেটে কেজি প্রতি ১১০০ টাকা দরে বিক্রি করা হয়। অল্প সময়ের মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়, কারণ বড় আকৃতির এই বাঘাইড়ের স্বাদ নিতে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল।

স্থানীয় ক্রেতা জুয়েল মিয়া জানান, একসময় ব্রহ্মপুত্র নদে প্রায়ই বাঘাইড় মাছ ধরা পড়ত, তবে বর্তমানে তা বিরল। এ ধরনের মাছ কিনতে পেরে তিনি আনন্দিত। আরেক ক্রেতা বাহার উদ্দিন বলেন, সাধ্য থাকলে তিনি পুরো মাছটাই কিনতেন, তবে তিনি তিন কেজি মাছ কিনতে পেরেছেন। জেলে মোস্তাফা মিয়া এটিকে ‘আল্লাহর দান’ হিসেবে উল্লেখ করে বলেন, মাছটির দাম আরও বেশি হওয়া উচিত ছিল। তবে ঈদুল ফিতরের আগের দিন এমন বড় মাছ বিক্রি করতে পেরে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবন ও অর্থনীতিতে বহুমুখী প্রভাবের শঙ্কা

ব্রহ্মপুত্র নদে বিরল ৯০ কেজি ওজনের বাঘাইড় মাছ, বিক্রি হলো লাখ টাকায়

আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬