ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভালুকায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত অন্তত ৩০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় ময়মনসিংহগামী লেনে একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ত্রিশালের কাশিগঞ্জ এলাকার জালাল মিয়ার স্ত্রী মুশি আক্তার (৫০)। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৬০ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলমান একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই মুশি আক্তার নিহত হন এবং কমপক্ষে ৩০ জন আহত হন। ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অজ্ঞাত পরিচয়ের অপর পুরুষ যাত্রী মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় একজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পুরুষের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগর বাউলের লাইনআপে পরিবর্তন: রানা বিদায় নিলেন, যোগ দিলেন এলিন

ভালুকায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত অন্তত ৩০

আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬